শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বাবুসহ ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৮১ বার

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় কুমিল্লা সিটি মেয়রের পিএস বাবুসহ ৩ জন গ্রেপ্তার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ।
কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় গ্রেপ্তার মেয়র মনিরুল হক সাক্কুর পিএস বাবু সহ ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ দুপুর আড়াইটায় কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইরফানুল হক চৌধুরীর আদালতে উপস্থাপন করা হলে পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে বিশৃঙ্খলা ও মন্দির ভাংচুরের ঘটনার মামলায় কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মইনুদ্দিন আহমেদ বাবুকে গতকাল রাতে  সাজেক থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ধর্মীয় অনুভুতিতে আঘাত ও ভাংচুর সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।একটি মামলার বাদী পুলিশ অন্যটির বাদী নানুয়াদিঘীর পাড় অস্থায়ী পূজা মণ্ডপের ব্যবস্থাপক তরুন কান্তি মোদক।

কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরো দুই জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজ দুপুর আড়াইটায় আদালতে তোলা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories