বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাকশন থ্রিলার ‘বিফোর আই ডাই’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৫৪ বার

আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলতে আসছে বাংলাদেশের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘বিফোর আই ডাই’। এসাসিন মানে গুপ্তহত্যার, শ্বাসরুদ্ধকর ঘটনবলী নিয়ে আবর্তিত আন্তর্জাতিক মানের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী চিত্রনির্মাতা মিনহাজ কিবরিয়া। এ ধরনের বিষয়বস্তু নিয়ে বাংলাদেশে এর আগে কোনো সিনেমা হয়নি।‘বিফোর আই ডাই’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। যিনি ইতিমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের আলাদা মনোযোগ আকর্ষণ করেছেন।

অ্যাকশন হিরোর দুর্দান্ত ইমেজে এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন আলোচ্য ছবিটিতে। হলিউড, বলিউড এর পর কলকাতার ছবিতে এর মধ্যে তাকে দেখা গেলেও প্রথমবারের মত বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন। গত বছর লন্ডন এবং বাংলাদেশের ঢাকাসহ অন্যান্য লোকেশনে ‘বিফোর আই ডাই’ ছবির শ্যুটিং সম্পন্ন হয়েছে। ছবিটির পোস্ট প্রডাকশনের যাবতীয় কাজ হয়েছে মুম্বাইয়ে।এ ছবির পুরো টেকনিক্যাল টিম বিভিন্ন দেশের দক্ষ কলাকুশলীর সমন্বয়ে গঠিত। তারা প্রত্যেকে সেরা কাজের প্রমাণ দিতে আপ্রাণ চেষ্টা করেছেন। সব মিলিয়ে ‘বিফোর আই ডাই’ ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দর্শকের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশা করেন এ ছবির নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রী সবাই।‘বিফোর আই ডাই’ ছবিতে ব্রিটিশ বাংলাদেশি অভিনেতা ইফতি আহমেদ ছাড়া আরো অভিনয় করেছেন বাংলাদেশের সুন্দরী, গ্ল্যামারাস অভিনেত্রী-মডেল তারকা আফ্রি সেলিনা, আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ। খুব শিগগির বাংলাদেশসহ একযোগে বিশ্বের চারটি দেশে মুক্তি পাচ্ছে এ ছবিটি। গত ৬ নভেম্বর, শনিবার সন্ধ্যায় ঢাকায় প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ‘বিফোর আই ডাই’ ছবির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে ছবিটির প্রধান তারকা ইফতি আহমেদ, আফ্রি সেলিনাসহ অন্যান্য শিল্পী এবং পরিচালক মিনহাজ বিকরিয়া উপস্থিত ছিলেন।

অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘বিফোর আই ডাই’ সব বয়সী সব শ্রেণীর দর্শকদের মন ভরাবে, পুরো ছবিটি দর্শক একটানা এক বসায় দেখবেন, বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো ছবিতে। এ ছবির শ্বাসরূদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে তারা জানান। আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বাংলাদেশের এ ছবি ভিন্ন আঙ্গিক নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল ইমেজে প্রতিষ্ঠিত করবে বলে আশা প্রকাশ করেন তারা সবাই। ‘বিফোর আই ডাই’ ছবির জন্য সবার সহযোগিতা কামনা করেন এ ছবির পুরো টিম।ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন : ওয়ারড্রব পার্টনার  : জে কে ফরেন ব্রান্ডস , ডিজিটাল পার্টনার : স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড ও মেকওভার পার্টনার : মারিয়াস্ ব্রাইডাল স্টুডিও ও বিউটি কেয়ার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories