বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় আগামী ৬ নভেম্বর বসতে যাচ্ছেন ৬ হাজার ভর্তিচ্ছু। আজ সোমবার (১ নভেম্বর) সকাল ১০টার পর থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে। বুয়েট কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে বিভাগ নির্বাচন (পছন্দক্রম) ‘Option Form’ পূরণ করার পরই কেবল প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।গত ২০ ও ২১ অক্টোবর ৪ শিফটে বুয়েট ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৬ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকৃত মোট ১৮ হাজার ৫টি আবেদনপত্র হতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি শিফটের ১ হাজার ৫০০তম পর্যন্ত যোগ্যপ্রার্থীর তালিকা ওইদিন বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সে হিসেবে চার শিফটে মোট ৬ হাজার ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় বসতে পারবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories