শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

উত্তর কোরিয়াকে আলোচনায় ফেরার আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার

উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে তা বন্ধ করে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিক। কয়েক দিন আগে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর পরই যুক্তরাষ্ট্র দেশটির প্রতি এমন আহ্বান জানালো। খবর আল-জাজিরার।উত্তর কোরিয়া বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা সাং কিম দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা শেষে এই আহ্বান জানান।

সাং কিম উত্তর কোরিয়াকে উস্কানিমূলক আচরণ ও অস্থিতিশীল পরিবেশ বন্ধের আহ্বান জানিয়ে আলোচনায় বসার কথা বলেছেন। তিনি বলেন, আমরা যেকোনো পূর্বশর্ত ছাড়াই পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরণের শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নেই বলেও জানান তিনি।বাইডেন প্রশাসন বারবারই বলে আসছে তারা যে কোনো সময় যে কোনো স্থানে কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে আলোচনায় বসার পূর্বে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার কথা জানিয়েছে কিম জং উনের প্রশাসন।এর আগে সাবমেরিন থেকে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটিতে ‘উন্নত নিয়ন্ত্রণ নির্দেশনা প্রযুক্তি’ (অ্যাডভান্সড কন্ট্রোল গাইডেন্স টেকনোলজি) রয়েছে, যার ফলে এর গতিবিধি অনুসরণ করা কঠিন।জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে, এর মধ্যে বেশিরভাগই ছিল হাইপারসনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সাধারণত ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেশি বিপজ্জনক মনে করা হয়। কারণ এটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি বিস্ফোরক বহন করা এবং তুলনামূলক দ্রুতগতিতে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বুধবার (২০ অক্টোবর) জানিয়েছে, সম্প্রতি দেশটির পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রে নতুন ‘কন্ট্রোল অ্যান্ড হোমিং’ প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে এটি মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করতে পারবে। এছাড়া ক্ষেপণাস্ত্রটিতে ‘গ্লাইডিং অ্যান্ড জাম্পিং মুভমেন্ট’-এর সুবিধাও রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories