বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

এবার শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাজ-শিল্পার মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২০০ বার

এবার শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানির মামলা করলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। রাজ-শিল্পার আইনজীবীর কাছ থেকে জানা যায় শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন এই তারকা দম্পতি।কয়েকদিন আগে রাজ-শিল্পাকে নিয়ে আবারও সরব হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। রাজ কুন্দ্রার পাশাপাশি শিল্পা শেট্টির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। 

রাজ-শিল্পা দুজনের বিরুদ্ধেই মামলা করেছিলেন, যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগে। সেই মামলার বিরুদ্ধেই এবার পাল্টা মানহানির মামলা দিলেন রাজ ও শিল্পা।রাজ-শিল্পা দম্পতি জানান, এতদিন তাদের বিরুদ্ধে শার্লিন অবমাননাকর ও মিথ্যা অভিযোগ এনেছে। আর এতে মানহানি হয়েছে উল্লেখ করে ৫০ কোটি টাকা জরিমানা আদায়ের নোটিশ পাঠানো হয়েছে শার্লিনের বিরুদ্ধে। এর আগে ২০২১ সালের এপ্রিলেও রাজের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করেছিলেন শার্লিন। যেখানে শার্লিনের অভিযোগ ছিল রাজ কুন্দ্রা তার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি। শার্লিন আরও জানিয়েছিলেন, শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। রাজ কুন্দ্রা সেই দুঃখও নাকি প্রকাশ করেছিলেন শার্লিনের কাছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories