বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করলেন শিল্পা ও রাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার

শার্লিন চোপড়ার বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। রাজ ও শিল্পার আইনজীবীর তরফ থেকে জানা গেছে, শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করেছেন এই তারকা দম্পতি।কয়েকদিন আগে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। রাজ ও শিল্পার নামে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে এফআইআর করেছিলেন শার্লিন। সেই এফআইআরের বিরুদ্ধেই এবার পাল্টা জবাব দিলেন রাজ ও শিল্পা।

এফআইআর নিয়ে সংবাদ সংস্থাকে শার্লিন জানিয়েছিলেন, ‘রাজ আমার উপর যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’ শুধু তাই নয়, শার্লিন রাজ কুন্দ্রার সঙ্গে সঙ্গে শিল্পা শেঠির বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন।এর আগে, ২০২১ সালের এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করেছিলেন শার্লিন। সেই মামলারই তথ্য এতদিন বাদে এল সামনে। শার্লিনের অভিযোগ রাজ কুন্দ্রা তাকে জোর করে চুমু খায়!শার্লিনের কথায়, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন।। তারপর হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন রাজ। রাজের সঙ্গে এই অ্যাপ নিয়ে তর্কবিতর্কও হয় আমার। তারপরই হঠাৎ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও, রাজ আমার কথা শোনেননি। শিল্পার সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল ছিল না রাজের। সেই দুঃখও প্রকাশ করেছিলেন রাজ কুন্দ্রা।অ্যাডাল্ট ভিডিওর জগতে বেশ পরিচিত নাম শার্লিন চোপড়া। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেন শার্লিন। শোনা যায়, বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন শার্লিন। সেই সময়ও এক একেকটি প্রজেক্টের জন্য রাজের কাছ থেকে ৩০ লক্ষ টাকা পেতেন শার্লিন চোপড়া। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন এই মডেল -অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories