সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টঙ্গী বাজারে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ৪৯৫টি সিসি ক্যামেরা স্থাপন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৯৪ বার

অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজ নিয়ন্ত্রণের লক্ষ্যে টঙ্গী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মূল রাস্তায় ১০টি এবং বিভিন্ন দোকান ও শাখা রাস্তায় ৪৮৫ সিসি ক্যামেরা স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং বিট ইনচার্জ মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ (দক্ষিণ) ডিসি মো: ইলতুৎমিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অপরাধ (দক্ষিণ) এডিসি হাসিবুল আলম, টঙ্গী জোন এসি পিযুষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ, টঙ্গী বাজার চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: শাহ আলম, টঙ্গীবাজার সোনাবান মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: হানিফ মন্ডল, টঙ্গীস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির ৫৭নং ওয়ার্ড সভাপতি এবিএম আসলাম, কৃষকলীগ নেতা আব্দুল ওয়াব, টঙ্গীবাজার মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনজিত কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন সরকার বলেন, পুলিশকে যথাযথ ভাবে বাজার মনিটরিং করতে হবে। বিট পুলিশিং এর জন্য অফিস তৈরি করে দেয়া হবে । যেন, বিট পুলিশ দায়িত্ব পালন করতে কোন প্রকার ব্যঘাত না ঘটে। এছাড়াও প্রতিদিন রাতে বাজারকে পুলিশের টহল রাখার জন্য জোর দাবী জানান। এই সিসি ক্যামেরার মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories