বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

ভক্তের জন্য দারুণ সুযোগ ঋতুপর্ণার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৮২ বার

টালিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারত ছাড়াও তার বাংলাদেশেও রয়েছে ব্যাপক পরিচিতি। জনপ্রিয় এ অভিনেত্রীর অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে দুই বাংলায়। মোদ্দাকথা পুরো বিশ্বেই বাংলা ভাষাভাষি মানুষের কাছে সুপরিচিত এক নাম। এবার সেই ভক্তদের জন্যই দারুণ সুযোগ করে দিচ্ছেন তিনি। আর তা হলো তার সঙ্গে আড্ডা দেয়ার সুযোগ।

ঋতুপর্ণা সম্প্রতি কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর সঙ্গে ‘ফুলমতি’ শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া দুর্গাপূজা উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছে।

এই গানের একটি রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা। সেই সঙ্গে ভক্তদের দিলেন খুশির খবর। বললেন, ‘আমার সাথে আড্ডা দিতে চান? তাহলে করতে হবে ছোট্ট একটা কাজ। ফুলমতি গানের রিল বানান। সেরার সেরা রিলমেকারের জন্য থাকবে আমার পক্ষ থেকে উপহার আর অনেক আড্ডা।’

অবশ্য ঋতুপর্ণা যেহেতু কলকাতার মানুষ, সুযোগটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ভক্তরা পাচ্ছেন। এখন দেখার পালা, কার রিলে তিনি মুগ্ধ হন, আর কে পান তার সঙ্গে আড্ডা দেয়ার সুযোগ।

প্রসঙ্গত, ঋতুপর্ণা সেনগুপ্তকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের সিনেমা ‘দ্য পার্সেল’-এ। এছাড়া তিনি সম্পন্ন করে রেখেছেন বহুল আলোচিত ‘বেলা শুরু’ সিনেমার কাজ। তার ঝুলিতে আরও রয়েছে ‘লবঙ্গলতা’, ‘ছুটি’ ও ‘মায়াকুমারী’ নামের সিনেমাগুলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories