বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

২০ বছর পর ফের একসঙ্গে সানি-আমিশা জুটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৯৫ বার

দীর্ঘ দুই দশক পর এবার দেখা যাবে বলিউডের দর্শকপ্রিয় জুটি সানি দেওল ও আমিশা প্যাটেলকে। বিশ বছর আগে দেশপ্রেমের ব্লকব্লাস্টার সিনেমা ‘গদর: এক প্রেম কথা’-তে অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আবারও ‘গদর ২’ নিয়ে ফিরছেন এই জুটি।‘গদর ২’ সিনেমার সিক্যুয়েলের মোশন পোস্টার পোস্ট করেছেন সানি দেওল। আর সেখানেই জানা গেল, ফের আমিশার সঙ্গেই জুটি বাঁধছেন তিনি। সিনেমার পরিচালকও আগের মতো অনিল শর্মাই। সানি দেওল লিখেছেন, ‘দুই দশকের অপেক্ষার অবসান। আপনাদের সামনে তুলে ধরলাম গদর ২-এর মোশন পোস্টার।’ সেই সাথে অভিনেতা বলেন, এটাই হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় সিক্যুয়েল হতে চলেছে।

১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনি এই সিনেমায় উঠে আসে। ২০০১ সালে পরিচালক অনিল শর্মা দর্শকদের উপহার দিয়েছিলেন সিনেমাটি। গদর সিনেমাতে সানি ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মাকে। ২০ বছর পর তিনিও নতুন রূপে ধরা দেবেন।এর আগে, সিনেমাটির ২০ বছরের পূর্তিতে পরিচালক জানিয়েছিলেন, তারা অর্থাৎ নায়কের চরিত্রে সানি ছাড়া তিনি কাউকে ভাবতেই পারেন না। আর এবার স্পষ্ট হয়ে গেল যে পুরনো জুটিই ধরা দেবে ‘গদর ২’-এ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories