রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নিকুঞ্জ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৮১ বার

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকার ১৫ নং রোডের একটি ভাড়া বাসা থেকে জয়দেব চন্দ্র দাস নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের ‘নরেন নিবাস’ নামে একটি বাড়ির ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। এর উৎস ধরে কক্ষের দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট উপস্থিত হয়ে মরদেহ থেকে আলামত সংগ্রহ করেছে।

ওসি সাব্বির আরও বলেন, নিহত চিকিৎসক সিলেট ওসমানি মেডিকেল থেকে পাস করেছেন। যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories