বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

অস্ট্রেলিয়ার পুরস্কারে মনোনীত বাঁধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮৫ বার

বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অর্জনের খাতায় যুক্ত হয়েছে সম্মানজনক একটি প্রাপ্তি। অস্ট্রেলিয়ার ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে মর্দাদাপূর্ণ এ আসরে জায়গা পেলেন বাঁধন।আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এ মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী।

বুধবার (১৩ অক্টোবর) এবারের আয়োজনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে পুরস্কার কর্তৃপক্ষ।তালিকায় বাঁধনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, অস্ট্রেলিয়ার লিয়া পার্সেল ও নিউজিল্যান্ডের এসি ডেভিস।পূর্ব ও দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, ও ওশেনিয়া ঘিরে গঠিত এশিয়া-প্যাসিফিক অঞ্চল। এ অঞ্চলের সিনেমা ও শিল্পীদের উৎসাহ দিতেই ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এটি প্রদান করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন সিটি কাউন্সিল।জানা গেছে, ১৪তম এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে। এ বছর ২৫টি দেশের ৩৮টি সিনেমা লড়ছে পুরস্কারের জন্য।এর আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল ‘রেহান মরিয়ম নূর’ সিনেমাটি। প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিল ঢের। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেননি সংশ্লিষ্টরা। এবার কেবল অভিনেত্রী হিসেবে বাঁধন কোনো বড় আসরে মনোনীত হয়েছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories