রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৭৪ বার

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ডটকম ও থলে ডটকমের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় কয়েকজন ভুক্তভোগীর আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। আজ সোমবার (১১ অক্টোবর) সকালে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন।

তিনি বলেন, ‘ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় খায়রুল আলম মীর নামে এক ব্যক্তি থলে ডটকম ও উইকম ডটকমের বিরুদ্ধ মামলা করেছেন। ওই মামলায় প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তাদের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।’গ্রেফতার ব্যক্তিরা হলেন- প্রতিষ্ঠান দুটির হেড অব অপারেশনস নজরুল ইসলাম, হিসাব রক্ষক সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ মুন্না পারভেজ ও সুপার ভাইজার মাসুম হাসান।ইমাম হোসেন বলেন, ‘প্রতিষ্ঠান দুটি কম দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেক্ট্রিক ফ্যান বিক্রির বিজ্ঞাপন ফেসবুক ও অনলাইনের প্রচার করে। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মানুষ তাদের কাছ থেকে পণ্য ক্রয়ের জন্য আগ্রহ দেখায়। তারা অর্ডার দেওয়ার একমাসের মধ্যে পণ্য দেবেন বলে ক্রেতাদের আশ্বাস দেন। তবে অনেকেই টাকা দিয়ে ৩০ দিন ও ৫০ দিনের মধ্যেও পণ্য পাননি। মাসের পর মাস তাদের ঘোরানো হয়। এরপর কয়েকজন ক্রেতা মিলে তাদের অফিসে গেলে তারা তাদের কয়েকটি চেক দেন, তবে ক্রেতারা ব্যাংকে গিয়ে দেখেন ওই অ্যাকাউন্টে কোনও টাকা নেই। এরপর ভুক্তোভোগীরা মামলা করেন।’তিনি বলেন, ‘প্রতিষ্ঠান দুটি আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে আমরা ভুক্তোভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories