বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিস্ফোরক মামলায় মামুনুল হকের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার

খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে মামুনুল হককে কারাগার থেকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে।জানা গেছে, সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় রবিবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবী লস্কর শাহা আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, বেলা ১১টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। বিচার কাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories