শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্লট দুর্নীতি : এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৩ নভেম্বর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬৯ বার

ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ নভেম্বর ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে মামলার এজাহার আসে।

আদালত তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।আজ রবিবার (১০ অক্টোবর) সকালে দুদকের আদালত নিবন্ধন শাখা থেকে বিষয়টি জানা গেছে।এর আগে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। মামলায় সাত কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।জানা গেছে, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার ভাইয়ের নামে অবৈধভাবে বরাদ্দ নেওয়া পূর্বাচলের প্লটটি ক্ষমতার অপব্যবহার করে উত্তরার সেক্টর-৪ এ স্থানান্তর করেন। পরবর্তীকালে রাজউক থেকে অনুমোদনও করান। আর প্লটের যাবতীয় অর্থ মোট ৭৫ লাখ টাকা নিজেই পরিশোধ করেন। পরে ওই প্লটে নয় তলা ভবন নির্মাণ করেন।দুদকের অনুসন্ধানকালে নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরা আবাসিক এলাকায় ভবনের নির্মাণে ব্যয় হয় ছয় কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এছাড়া প্লটের মূল্য হিসেবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ টাকা।মামলার এজাহারে বলা হয়েছে, এস কে সিনহা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে নিজ ভাই ও নিজের আত্মীয়ের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন, যার কোনো বৈধ উৎস নেই বা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories