বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

সহজে বাড়ি ফেরা হচ্ছে না আরিয়ানের, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৭২ বার

আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ান খানের। আর পাঁচ জন অভিযুক্তের সঙ্গে রয়েছেন তিনি। মুম্বাই ম্যাজিস্ট্রেট আদালত শাহরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ‘নারকোটিক ডাগ্রস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স’ (এনসিপিএস) আইনের আওতায় একাধিক ধারায় অভিযুক্ত আরিয়ান এবং তার সঙ্গীরা।

এখানেই প্রশ্ন উঠছে, কেন বারবার জামিনের আবেদন খারিজ হচ্ছে আরিয়ানের?নগর দায়রা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক নেরিলকার জানিয়েছেন, কোনও অপরাধের জন্য তিন বছরের বেশি শাস্তি ধার্য থাকলে, ম্যাজিস্ট্রেট আদালত সেই অপরাধের জামিনের আবেদন দ্রুত মঞ্জুর করতে পারে না।নেরিলকারের বক্তব্য, আরিয়ান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মাদক সংগ্রহ, বিক্রি এবং ব্যবহারের অভিযোগ হয়েছে। যে কারণেই সহজে জামিন মিলছে না শাহরুখ-পুত্রের। ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে মাদক ব্যবহার হয়েছে প্রমাণিত হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে তাদের।গত শনিবার মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান-সহ কয়েক জনকে। পরোয়ানায় লেখা হয়, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে প্রমোদতরীর টার্মিনালে। এনসিবি-র পেশ করা পঞ্চনামায় দাবি করা হয়, নিষিদ্ধ মাদক নিয়েই প্রমোদতরীতে ওঠেন আরিয়ান। তাঁর বন্ধুর জুতো থেকেও মেলে মাদক। অনুমান, খুব সহজে বাড়ি ফিরছেন না শাহরুখ-পুত্র।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories