বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

মনের মানুষের সঙ্গে পুজো কাটাব: অলিভিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৮৯ বার

পুজো শুরু হওয়ার আগেই ছুটি কাটিয়ে এলাম। সদ্য কলকাতায় ফিরেছি। পুদুচেরিতে স্কুবা ডাইভিং করে জলের তলায় নেশা লেগে গিয়েছিল। হুট করে শহর কলকাতায় এসে পড়লাম যেন। এখনও হজম করে উঠতে পারিনি। তাই আমার শরীর এখন কলকাতায় বটে কিন্তু মন পড়ে রয়েছে ওই জলে, আর তার তলার জগতে।কিন্তু যা-ই বলি না কেন, পুজোর সময়ে কলকাতার নেশাও যে বড়ই কড়া। তাকে উপেক্ষা করা অত সহজ নয়। তাই চলেই এলাম। এ বার তো শহরে নেমে কলকাতাকে কলকাতা বলে মনেই হচ্ছিল না। যেন ‘অন্য কোথাও অন্য কোনওখানে’ এসে পড়েছি। শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ দেখে তবেই বাড়ি ফিরেছি। কিন্তু এখন মনে হচ্ছে, পুজো এসে গেল, এখনও যদি পুদুচেরি থেকে মনকে টেনে আনতে না পারি তা হলে পরে আফসোস হবে। তাই একটু একটু করে চারটি দিনের পরিকল্পনা সারছি। এক দিনের মধ্যে কেনাকাটা যা আছে, করে ফেলতে হবে। এক বার কেনাকাটা সেরে ফেললেই পুদুচেরির জলার তলা থেকে কলকাতার স্থলে এসে পড়বে আমার মন।

পুজোয় খাওয়াদাওয়ার জন্য আলাদা করে টাকা বরাদ্দ রেখেছি। আমি মাছ-ভক্ত বাঙালি। একাধিক রেস্তরাঁয় গিয়ে মাছ খাব। সঙ্গী কে হবে, সেই নিয়ে এখনই মুখ না খোলাই ভাল। কারণ মনের মানুষ তো আছে, কিন্তু সে যে আমার প্রেমিক নয়। ওই যাকে বলে ‘হাফ-বয়ফ্রেন্ড’। যে দিন প্রেম করব, সে দিন তার গল্প বলব। কিন্তু সেই মানুষটিই এই বছর আমার পুজো-সঙ্গী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories