—-শিখা গুহ রায় (কলকাতা)
অপেক্ষা আর অপেক্ষা
ধূলোতে মিশে যেতে যতক্ষণ
ঠিক ততক্ষণ জীবনের ইতি,
আমি আছি অপেক্ষায়
সেই করুন সমাপ্তির।
দাঁড়িয়ে আছি মৃত্যুর মুখোমুখি,
বলা যেতে পারে
জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে।
নষ্ট সমাজের নগ্নতার কদর্যে
মৃত্যু হয় না আমার-আমাদের সহজে।
আজ এখন থেকে আমি একা
যেতে চাই দূরে কোথাও
কারণে অকারণে যুক্তিহীন।
সবুজের কোলে মেঘেদের ভেলায়
ফুলের ঘ্রাণে পাখির কলরবে
মৃত্তিকার খুব কাছে
তবুও মনে হয় আমি একা শুধুই একা না।
Leave a Reply