সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সম্প্রীতি

স্নেহলতা ভৌমিক
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার

—–স্নেহলতা ভৌমিক

প্রশ্ন, কে আগে ?
মানুষ না ধর্ম ?
নিশ্চয়ই মানুষ।
ধর্ম-সেতো মানুষেরই কল্যাণের জন্য।
মানবিক কাজে হতে হবে বিশ্ববরেণ্য
থাকবে না কোনো সম্প্রদায়িক মনোভাব।
সবার সাথে থাকবে সদ্ভাব।
প্রশ্ন করোনা কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান ?
সবাই এক জনেরই সন্তান,সবাই সমান।
প্রত্যেক ধর্মের আসল কথা-মানুষকে ভালোবাসি,
ধর্মের অপব্যাখায় যেন কারো জীবন না নাশি।
বর্তমান সময়েও-
কিছু বক ধার্মিক উস্কানিমূলক বক্তব্য দেয়,
রক্ত ঝরিয়ে তাদের জীবন কেড়ে নেয়।
এগুলো কোনো ধর্মীয় বাণী নয়,
বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হয়।
অপ-ব্যাখাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই,
সত্যের আলো দিয়ে তাদের বিবেক জাগাই।
সজাগ থাকি, যেনো আর না হয় রক্তক্ষয়
মানবতাকে করতেই হবে নিশ্চিত জয়।
আর কোনো হিংসা-বিদ্বেষ-জাতিভেদ নয়,
প্রত্যেকেরই সম্প্রীতির বন্ধনে জড়িয়ে থাকতে হয়।
তবেই পৃথিবী হয়ে উঠবে স্বর্গীয় সুষমাময়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories