বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

ভীষণ একা

মিলি দাস
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার

——-মিলি দাস (কলকাতা)

এখন শুধু একলা মনে ঘুরে বেড়াই
যেই বিকেলের আমন্ত্রণে এসেছিলে
সে পথ ফাঁকা,
নদীর তীরে হেঁটে বেড়াই নিজেই একা।
কোন পিয়াসে মন বসেছে, কে জানে তা?
বিড়ম্বনার আঁচল ভরা দুঃখ পোষা।
এখন আমি ঘুরে বেড়াই ভীষণ একা।
বন্দিনী মন উৎস খোঁজে অন্ধকারে
পুঁড়তে থাকে নির্জনে যে, সেই তো হারে।
তবু কেন ঝিলের পাড়ে সিড়ির দিকে
ব্যাকুল মনে তাকিয়ে থাকা,
বসন্ত মন শুন্য শাখায়-যায় না দেখা,
মন বিনিময় ওষ্ঠ ছোঁয়া
আষ্ঠে-পিষ্ঠে বেঁধে রাখা
সে সব কোথায় ?
এখন শুধু একলা পথে
হেঁটে বেড়াই-ভীষণ একা।

আমাদের সাথেই থাকুন

One response to “ভীষণ একা”

  1. অসংখ্য ধন্যবাদ দাদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories