শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

গাবতলীর নশিপুরে জোরপূর্বক জমিদখল করে ঘর নির্মাণ

গাবতলী (বগুড়া) সংবাদদাতা :
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার

বগুড়া গাবতলীর নশিপুরের কদমতলী গ্রামের কৃষক আঃ মতিনের ৩১ শতক জমি জোরপূর্বক দখল করে টিনসেট ঘর নির্মান করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত নবির উদ্দিন মন্ডলের পুত্র আব্দুল মতিনের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ মৃত হাসান আলী শাহ পুত্র বুলু শাহ’র সহ কয়েক জনের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। ঔইদিনেই ভোর ৪টা ৩০মিঃ সময় বিবাদী বুলু শাহ সহ তার ভাড়া করা লোকজন নিয়ে এসে জেএল নং ১০৪, খতিয়ান নং ৩৯২, সাবেক দাগ ৫২৪২, হালদাগ ৯৯৮৮/৯৯৮৭ দাগে ৩১শতক ভিটা জমির উপর জোরপূর্বক ঘর নির্মান করে। এ সময় আঃ মতিনের লোকজন বাঁধা দিলে তারা অকর্থ্য ভাষায় গালি-গালাজ করে হুমকি-ধামকি’সহ বিভিন্ন ভাবে পরিবারের ক্ষতিসাধনের ভয়-ভূীতি প্রদান করে। এরপর আব্দুল মতিন বাদী হয়ে প্রতিপক্ষ বুলু শাহ কে প্রধান করে ইউনুস, ভেটু, জাহাঙ্গীর ও হাইউল’কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।
এ ঘটনায় গাবতলী থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা সুব্রত কুমার মাহাতো জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories