সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ আরসা সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১১০ বার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য সন্দেহে ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার ভোরে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক করা ব্যক্তিরা হলেন- কুতুপালং ক্যাম্পের ব্লক-জি/১৪-এর সাব-মাঝি মো. খালেদ হোসেন (৩৩), ক্যাম্প-১/ইস্টের মাস্টার সৈয়দ আমিন (৩৮), ক্যাম্প-১/ইস্টের ব্লক-জি/১১-এর মো. শাকের (৩৫), ক্যাম্প-১/ইস্টের ব্লক-বি/৩-এর মোহাম্মদ কলিম (১৮) এবং ক্যাম্প-১/ইস্টের ব্লক-ডি/৫-এর মো. ইলিয়াস (২২)।গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গানেতা মুহিব্বুল্লাহ খুনের ঘটনায় তার ভাইসহ সাধারণ রোহিঙ্গারা আরসার সদস্যদের দায়ী করে আসছে।আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪-এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের উখিয়া থানায় পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories