সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

শরীয়তপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নিহত-২

শরীয়তপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২০৯ বার

শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় জাজিরার চৌকিদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালকিনি উপজেলার মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. ইয়াকুব (৫০) ও জাজিরার ছমিত খালাসির স্ত্রী বনাবিবি (৭০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে তিনজন মাওয়া থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। জাজিরার চৌকিদার কান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে থাকা বনাবিবির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বনাবিবি ও ইয়াকুব বেপারী মারা যায়। স্থানীয়রা মোটরসাইকেল চালক ও অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শরীয়তপুরে আসার পথে চৌকিদার কান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বনাবিবি নামে এক বৃদ্ধার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারী নিহত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories