বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

নীরবতা ভাঙলেন অভিনেত্রী সামান্থা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬৭ বার

চলতি বছরের ২ অক্টোবর চার বছরের সংসার ভেঙেছে নাগা চৈতন্যর সঙ্গে। খবরটি সবারই জানা। বর্তমানে নিজেকে সামলে নিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিন্তু, বাধ সাধল নিন্দুকের দল। কেউ বলছেন, অভিনেত্রী হাই মেইন্টেন্যান্স। কেউ বলছেন, তিনি সন্তান ধারণ করতে চাননি। কেউবা বলছেন, অভিনেত্রী নাকি পরকীয়ায় জড়িয়েছিলেন।কেউ আবার সরাসরি দাবি করেছেন, অভিনেত্রী নাকি একাধিকবার গর্ভপাত করিয়েছিলেন! আর সেই কারণেই তাকে ডিভোর্স দেন দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্য। সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছিল সামান্থাকেই।

অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। কড়া জবাবও দিলেন নিন্দুকদের।ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের চিন্তা দেখে আমি আপ্লুত। এই পরিস্থিতিতে আমার প্রতি যারা সহানুভূতি দেখিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। ভুয়া খবর এবং গুজব ফুৎকারে উড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।তিনি আরো লেখেন, আমি জানি অনেক মিথ্যে গুজব রটানো হচ্ছে। বলা হচ্ছে, আমি অন্য সম্পর্কে জড়িয়েছি। বলা হচ্ছে, আমি কোনোদিন মা হতে চাইনি। আমি সুযোগসন্ধানী। এখন তো শুনছি আমি গর্ভপাতও করিয়েছি। তাও একাধিকবার। বিবাহ-বিচ্ছেদের প্রক্রিয়া সত্যিই খুব যন্ত্রণা দেয়। আমাকে এই সময়টা একটু একা থাকতে দিন। নিজেকে একটু গুছিয়ে নিতে দিন।অভিনেত্রী আরো লিখেছেন, এভাবে আঘাত করে আমার মনোবল ভেঙে দেওয়া যাবে না। এই আক্রমণ বা অন্য কিছুই আমাকে ভাঙতে পারবে না। সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।উল্লেখ্য, তাদের প্রেমকাহিনী অনেকটা রূপকথার গল্পের মতো ছিল। প্রেমের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে রেশম সুতোয় বুনে এক বিশেষ শাড়ি তৈরি করেছিলেন সামান্থা। সেই শাড়ি গায়ে দিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে সিনেমার মতো প্রেমের গল্পের রঙ ফিকে হয়েছে বিয়ের চার বছরের মাথায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories