বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের কাজ বাতিল করলেন শাহরুখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১১০ বার

কথা রাখলেন না শাহরুখ খান। শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শ্যুটিং। তার জন্য প্রস্তুত ছিল সেট। সহ-অভিনেতা অজয় দেবগণও পৌঁছে গিয়েছিলেন সকাল সকাল। কিন্তু কয়েক ঘণ্টা পর কিং খান জানালেন, তিনি কাজে যেতে পারবেন না। বুধবার এমনই কাণ্ড ঘটালেন বলি তারকা।বলিপাড়া সূত্রের বক্তব্য, শাহরুখের জন্য ২৫-৩০ জন দেহরক্ষী প্রস্তুত ছিলেন সেটে। বুধবার ভোর থেকে তার ভ্যানিটি ভ্যানও দাঁড়িয়ে ছিল সেখানে। বিকেল ৩টে নাগাদ শ্যুট বাতিল করলেন শাহরুখ। সূত্রের কথায়, ‘‘শাহরুখের সঙ্গে অজয় দেবগণের অভিনয় করার কথা ছিল। তিনি সকালেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখকে বাদ দিয়ে তাঁর অংশগুলি শ্যুট করা হয়েছে।

গত রোববার (৩ অক্টোবর) মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ-পূত্র আরিয়ান খান। শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হবে তাঁকে। সোমবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার ফের এই আবেদন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories