বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

ছেলেকে ছাড়িয়েই শুটিংয়ে ফিরবেন শাহরুখ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১১২ বার

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক পার্টি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হলেও জামিন মেলেনি। আগামীকাল ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ডে থাকতে হবে এই তারকা সন্তানকে। এদিন আরিয়ানকে কোর্টে তোলা হলেই বোঝা যাবে তার জামিন মিলবে নাকি মিলবে না।আদরের সন্তান আটকের পর থেকেই দুশ্চিন্তায় আছেন শাহরুখ খান। এখন পর্যন্ত এ বিষয়ে কথা না বললেও ভেতরে ভেতরে তিনি পুরো ঘটনায় খুব কষ্ট পাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ছেলে মুক্ত হওয়ার আগে কোনো সিনেমার শুটিংও করবেন না কিং খান।

আগামী বছরই মুক্তি পাওয়ার কথা শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’ ও দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন সিনেমা। ইতিমধ্যেই মুম্বাইতে সম্পন্ন হয়েছে ‘পাঠান’-এর প্রথম পর্বের শুটিং। ১০ অক্টোবর থেকে স্পেনে শুরু হওয়ার কথা ছিল সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং। শাহরুখ খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু শাহরুখপুত্র আরিয়ান খানের আটকের ঘটনায় সেই শুটিং স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা যশরাজ।জানা গেছে, মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারির পরই নিজের সমস্ত শুটিং বাতিল করেন শাহরুখ খান। আপাতত ছেলেকে এনসিবির হেফাজত থেকে বাড়ি ফেরানোই তার মুখ্য উদ্দেশ্য। এমতাবস্থায় দেশ ছাড়তে চান না অভিনেতা। সেকারণেই প্রযোজনা সংস্থার কাছে স্পেনের শুটিং শিডিউল বাতিলের অনুরোধ জানান। সেই মতোই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আপাতত স্থগিত রাখা হচ্ছে স্পেনের শুটিং পর্ব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories