বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

নোবেলকে ডিভোর্স লেটার পাঠালেন স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৮২ বার

সারেগামাপা’ থেকে উঠা আসা সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।বুধবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মেহরুবা সালসাবিল। তিনি অভিযোগ করে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে নোবেল নিজেও এদিন নিজের ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে এক শব্দের একটি পোস্ট করেন।২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ে করেন মাইনুল আহসান নোবেল।উল্লেখ্য, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’শোয়ের মাধ্যমে পরিচিতি পান মাইনুল আহসান নোবেল। তার দরাজ কণ্ঠের গায়কী মুগ্ধ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষদের। কিন্তু সেই মুগ্ধতা ধরে রাখতে পারেননি তিনি। বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে এবং উদ্ভট সব কাণ্ড ঘটিয়ে কেবল নিন্দাই কুড়িয়েছেন।কিছুদিন আগেই অন্য এক নারীর সঙ্গে বান্দনবানে গিয়ে সময় কাটান নোবেল। যা নিয়ে তার স্ত্রী মেহরুবা সালসাবিল ফেসবুকে পোস্টও দিয়েছিলেন। এবার স্ত্রীর কাছ থেকে ডিভোর্স লেটার পেলেন এই গায়ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories