রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাংবাদিক সুইটি আর নেই

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৬৩ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটি (৪০) আর নেই। শনিবার ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ্ হয়ে পড়লে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজেউন  রাজিউন)।

সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক “মহাস্থান” পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য এবং গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের দপ্তর সম্পাদক হিসেবে কর্তব্যরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গোবিন্দগঞ্জ সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। 
সাংবাদিক সুইটি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী উত্তর পাড়ার মৃত মিন্টু মিয়ার কন্যা। এক ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সবার বড়। সংসার জীবনে একমাত্র পুত্র স্বাধীনসহ তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোন জামাই আনোয়ার জানান, শনিবার দুপুরে সে কয়েকবার পাতলা পায়খানা করে অসুস্থ্ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে টেস্ট করার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। তিনি আরও জানান রবিবার ৩ অক্টোবর সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে (খলসি উত্তর) দাফন করা হবে।
সাংবাদিক সুইটির মৃত্যুতে গোবিন্দগঞ্জের রিপোর্টাস ফোরাম,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জ, বাংলাদেশ প্রেস ক্লাব, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন, সাংবাদিক অ্যাসোসিয়েশন, পলাশবাড়ী প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা,উত্তরাঞ্চল সাংবাদিক পরিষদ (উফেসাপ) এর সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ সহ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories