শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

প্রাণঘাতী করোনা

স্নেহলতা ভৌমিক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৬ বার

——-স্নেহলতা ভৌমিক

অদৃশ্য,বহুরূপী,ভয়াল,প্রাণঘাতী ভাইরাস করোনা,
অগ্নিদাহ তোমার ধ্বংসযজ্ঞ কেন থামাও না ?
দৈনিক শুনি মৃত্যুর খবর,
ভয়ে হৃদয় হয় জড়সড়।
চলছে অগণিত মৃত্যুর মিছিল,
হিন্দু, মুসলিম,বৌদ্ধ এক কাতারে হচ্ছে সামিল।
প্রতিনিয়ত ঝরছে তরুণ-তাজাপ্রাণ;
জগৎ হয়ে উঠছে মহাশ্মশান।
চারদিকে ধ্বনিত হচ্ছে প্রাণের হাহাকার,
এখনি বুঝি নেমে আসবে ঘোর অন্ধকার।
এ কেমন ভয়ানক দৃশ্য!
পৃথিবী হয়ে যাচ্ছে নিঃস্ব।
তুমি দানবী,রাক্ষসী,উন্মাদিনী, নরপিশাচ
আনন্দে মৃত্যু নিয়ে করো নগ্ন উল্লাস।
কেউ হারাচ্ছি মা-বাবা,বোন-ভাই,
আর কত লাশ তোমার চাই?
বিশ্ববাসী অসহায় করোনার কাছে
মা-বাবা,সন্তান হারিয়ে বাঁচা মিছে।
হায়রে নিঠুর নিয়তি–
বাঁচার জন্য কতই না আকুতি!
মহান স্রষ্টা,দুনিয়া থেকে ভয়াল ভাইরাস তুমি তুলে নাও
সুখ ও শান্তির আবাসভূমি তুমি বানিয়ে দাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories