রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে বাইকে আগুন দিলেন চালক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১ বার

ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশ মামলা দেওয়ার কারণে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজেই নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন।আজ সোমবার সকালের দিকে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে বিভিন্নজনের টাইমলাইনে ঘুরছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষুব্ধ একজন ব্যক্তিকে ওই মোটরসাইকেলেই হেলমেট ছুড়ে মারতেও দেখা যায়। আশপাশে থাকা অন্যরা মোটরসাইকেলে পানি দিতে চাইলে ওই ব্যক্তি তাদের বাধা দেন। কারও কথা না শুনে নিজের গাড়িতে আরও পেট্রোল দিতে থাকেন।এ বিষয়ে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আইন অমান্য করায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তার কাগজপত্র দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ তাকে থামিয়ে মোটরসাইকেলটির আগুন নেভায়।তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাকে থানায় আনা হয়েছে। আটকের জন্য তাকে আনা হয়নি, মূলত তার ক্ষুব্ধ হওয়ার কারণ জানতে এবং তিনি কেন এমনটি করেছেন জানতেই তাকে থানায় আনা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories