মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

জাতিসংঘে কাশ্মীর বিরোধের সমাধান চাইলেন ইমরান খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৪ বার

জাতিসংঘে কাশ্মীর বিরোধের অবসান চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরাতে কাশ্মীর নিয়ে বিরোধের অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।তবে ইমরানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে ভারত বলেছে, সবচেয়ে বেশি সন্ত্রাসীদের আশ্রয় দেয়াদের মুখে শান্তির বার্তা মানায় না। শুক্রবার জাতিসংঘে  ধারণকরা বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ সময় আফগানিস্তানের সাধারণ মানুষের জন্য দেশটির সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বলেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি না হলে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দেবে যা প্রতিবেশি দেশগুলোসহ বিশ্বকে ঝুঁকিতে ফেলবে।ইমরান বলেন, বিজেপি সরকারের আমলে ভারতে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। এছাড়াও অবৈধভাবে দখল করে রাখা  জম্মু ও কাশ্মীরে ভারত সরকার সন্ত্রাসবাদী কার্যক্রমসহ নিরীহ জনগণের ওপর শোষণ নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ অব্যাহত রেখেছে বলে জানান তিনি। দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরাতে কাশ্মীর বিরোধ নিরসন সবচেয়ে জরুরি বলে জানান তিনি। এদিকে, সাধারণ পরিষদে ইমরান খানের বক্তব্যকে তীব্র ভাষায় আক্রমণ করেছে ভারত। বক্তব্যের পরই বিরোধিতা করে ভারতে জাতিসংঘের প্রতিনিধি স্নেহা বলেন, সবচেয়ে বেশি সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার কারণে কোন শান্তির বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে মানায় না।  কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে ভারত প্রতিনিধি জানান জঙ্গি কার্যকলাপ থেকে সবার দৃষ্টি অন্য দিকে সরানোর জন্যই পাকিস্তান বার বার কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আসে। আজ সাধারণ পরিষদে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories