বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

২৫ কেজির গাউনে রাই লক্ষ্মী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৭ বার

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাই লক্ষ্মী। তার পরবর্তী সিনেমা ‘সিনড্রেলা’। ফ‌্যান্টাসি ও হরর ঘরানার এ সিনেমার পোস্টার মুক্তি পেয়েছে। তাতে ‘সিনড্রেলা’ রূপে দেখা যায় রাই লক্ষ্মীকে। প্রকাশিত পোস্টারে দেখা যায়, সিনড্রেলা সাজতে গাউন পরেছেন রাই লক্ষ্মী। তার লুকিংয়ের প্রশংসা করছেন নেটিজেনরা। কিন্তু এই সিনড্রেলা সাজতে গিয়ে কম ধকল পোহাতে হয়নি তাকে।

ডেকান ক্রনিকাল এক প্রতিবেদনে জানিয়েছে, সিনড্রেলার এই গাউনে প্রাচীন কিছু কাজ করেছেন ডিজাইনার। এতে অনেকগুলো স্তর, টেক্সচার, শেড রয়েছে। দেখতে ছাতার আকৃতি। ব্যয়বহুল এই পোশাকের ওজন ২৫ কেজি। এটি ডিজাইন করেছেন জেরি ডিসুজা। তামিল ভাষার এ সিনেমায় একাধিক চরিত্রে দেখা যাবে রাই লক্ষ্মীকে। যা ছিল দারুণ কঠিন। এ বিষয়ে রাই লক্ষ্মী বলেন, সিনড্রেলা, রকস্টার ও গৃহকর্মী- এই তিন রূপে দেখা যাবে আমাকে। চরিত্রটিতে আলাদা আলাদা তিনটি শেড রয়েছে। আমি দ্বিধায় ছিলাম গৃহকর্মীর চরিত্র থেকে বের হয়ে অন‌্য দুটি চরিত্র নিজের মধ‌্যে ধারণ করতে পার কি না। এসব চরিত্র রূপায়ন করতে গিয়ে ভিন্ন কস্টিউম নিতে হয়েছে রাই লক্ষ্মীকে। যা মোটেও সহজ ছিল না। এ বিষয়ে অভিনেত্রী বলেন,কঠিন একটি রং ব‌্যবহার করার কারণে আমার চুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু পরিচালক বারবারই চাচ্ছিলেন ভিন্ন কিছু করার। বিনোদ ভেঙ্কটেশ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন- সাকসি আগরওয়াল, রোবো শংকর, কল্লোরি বিনোথ প্রমুখ। আগামী ২৪ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories