রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

খুলনায় যুবককে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৯ বার

খুলনায় আইয়ুব আলী মোল্লা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আইয়ুব ওই উপজেলার বিরাট গ্রামের মোনতাজ আলী মোল্লার ছেলে। 

শুক্রবার সকাল ১০টার দিকে বাটিয়াঘাটা উপজেলার ছয়ঘড়িয়া ইউনিয়নের গুপ্তমারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা গতরাতে ওই যুবককে হত্যা করে মরদেহ ফেলে গেল দুর্বৃত্তরা। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে ছয়ঘড়িয়া ইউনিয়নের গুপ্তমারী গ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ পরে আছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর তার পরিচয় জানতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের মাথায় হাতুড়ি বা ভারী কোনো জিনিসের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories