মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

স্পেনের লা পালমায় অগ্ন্যুৎপাত অব্যাহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার

স্পেনের লা পালমা দ্বীপে অগ্ন্যুৎপাত অব্যাহত রয়েছে। এরইমধ্যে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক ঘরবাড়ি। পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল।

৪০ বছর পর ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপ এমন ঘটনা ঘটল। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে লাভা বেরিয়ে আসার ঘটনা কিছুটা বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ৮৪ দিন পর্যন্ত চলতে পারে এই ধারা। দেড়শ’ হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে লাভা। ঘণ্টায় ২০০ মিটার গতিতে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে লাভার প্রবাহ। অন্তত ১৮৫টি বাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

এখন পর্যন্ত ৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু দ্বীপটির বাসিন্দাদের সামনে এখন লাভার প্রবাহ, বিষাক্ত গ্যাস, ছাই এবং এসিড বৃষ্টির মতো সংকট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories