যুক্তরাষ্ট্রের ক্যাপিটল প্রাঙ্গণে ট্রাম্প সমর্থকদের মিছিল

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটলের সামনে মিছিল নিয়ে জড়ো হয়েছেন ট্রাম্প সমর্থকরা। নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের সমর্থনে শনিবার (১৮ সেপ্টেম্বর) সেখানে জড়ো হন তারা। খবর রয়টার্সের। বিক্ষোভকারীরা সংখ্যায় ছিলেন ১০০ থেকে ২০০ জন। তাদের মধ্যে কেউ কেউ কাঁধে ডানপন্থী-গোষ্ঠী থ্রি পার্সেন্টার্সের পতাকা বহন করছিলেন। গত ৬ জানুয়ারি […]

আফগান সমকামীরা ‘তালেবান’ আতঙ্কে আত্মগোপনে

তালেবানের শরিয়া আইন অনুযায়ী সমকামীতার শাস্তি মৃত্যুদণ্ড। তাই জীবন বাঁচাতে এখন জন্মভূমি ছাড়তে চান দেশটির সমকামী সম্প্রদায়। যদিও তাদের জন্য তালেবান কী ধরনের আইন জারি করে, তা এখনো স্পষ্ট নয়।  গেল জুলাই মাসে একটি জার্মান সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এক তালেবান বিচারক বলেছিলেন, সমকামিতার শাস্তি দুই ধরনের হতে পারে। পাথর নিক্ষেপ অথবা দেয়ালে পিষে হত্যা। তালেবান […]

ফ্রান্সের ২৪ পুরনো যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত

বিমানবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৪টি পুরনো ‘মিরাজ-২০০০’ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি এই বিমানগুলো। ভারত সরকার বলছে, নিজেদের বিমানবাহিনীর জন্য বিমানগুলো আনা হবে। চতুর্থ প্রজন্মের বিমানবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মডেলের বিমানগুলো প্রায় সাড়ে তিন দশক […]

কাবুলে ড্রোন হামলা : অবশেষে ভুল স্বীকার যুক্তরাষ্ট্র

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যার জন্য যে ড্রোন হামলা চালানো হয়েছিল তা যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড। এ হামলায় নিহত ১০ সাধারণ নাগরিক ছিলেন বলেও স্বীকার করেন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।  ম্যাকেঞ্জি জানান, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ায় কাবুল বিমানবন্দরে অস্থিরতার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের […]

পাকিস্তানে পালিয়েছেন আফগান সংগীতশিল্পীরা

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর সহিংসতার শিকার হওয়য়ায় আশঙ্কায় পাকিস্তানে পালিয়ে গেছেন সংগীতশিল্পীরা। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পাকিস্তানে ঢুকেছেন এবং এখন আত্মগোপনে আছেন- এমন ছয় আফগান সংগীতশিল্পীর সঙ্গে কথা বলেছে বিবিসি। পাকিস্তানে পালানো এই সংগীতশিল্পীদের একজন বিবিসিকে বলেছেন, আফগানিস্তানে থেকে গেলে তাকে মেরে ফেলা হতে পারে বলে শঙ্কিত ছিলেন তিনি। তালেবান সংগীতের […]

আফগানের পাঞ্জশির এখন ভুতুড়ে শহর

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা প্রতিজ্ঞা করেছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। তালেবান পাঞ্জশির দখলের প্রায় দুই সপ্তাহ পার হতে চলল। উপত্যকাজুড়ে এখন ভুতুড়ে পরিবেশ।  কয়েকদিন আগেও যেখানে মানুষের আনাগোনা ছিল সেখানে এখন জনশূন্য। গ্রামগুলোয় শুধু বৃদ্ধ আর গবাদি পশুর বিচরণ।   উপত্যাকর খেনজ জেলার একটি বন্ধের দোকানের পাশে বসে নিজ […]

গরমে পুড়ে যেভাবে শেষ হয়ে গেল কানাডার একটি গ্রাম

জুন মাসের শেষের দিকে কানাডায় প্রচণ্ড গরমের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার ছোট্ট একটি গ্রাম উঠে এসেছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনামে। সে সময় এমন গরম পড়েছিল যা কানাডার ইতিহাসে কখনো হয়নি। লিটন নামের ওই গ্রামে তাপমাত্রা পৌঁছেছিল ৪৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। সেখানকার একজন বাসিন্দা মেরিয়েল বারবার বলেন, ‘এত গরম যে ভাষায় বোঝানোর মতো নয়। আমি ভোর ৪ টায় উঠে […]

মাস্ক ছাড়াই যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক

যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী বরিস জনসনের পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোনো মাস্ক ছাড়াই সবাই গাদাগাদি করে মন্ত্রিসভার রুমে বসেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীসহ কমপক্ষে ৩০ জন ওই বৈঠকে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে বসেছেন। এ সময় রুমের জানালাও বন্ধ ছিল। শুক্রবারে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বরিস জনসনের পাশে ছিলেন চ্যান্সেলর ঋষি সুনাক এবং […]

পাকিস্তানে পাচারের সময় ট্রাকভর্তি অস্ত্র জব্দ করল তালেবান

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানে পাচারের সময় ট্রাকভর্তি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তালেবান। আফগান ভূখণ্ডে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাকিস্তানে পাচার করা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ট্রাকটি আটক করেন তালেবানের যোদ্ধারা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা […]

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণ

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৬৭ হাজার। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এরপরই রয়েছে রাশিয়া […]