নজরে জম্মু-কাশ্মীর, সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদী

জম্মু-কাশ্মীর ভিত্তিক একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৃত্র মারফৎ জানা গিয়েছে, আগামী সপ্তাহে বৃহস্পতিবার এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকতে পারেন। মনে করা হচ্ছে জম্মু-কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারতে পারে কেন্দ্র। অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর এই প্রথম জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনায় বেঠক জাকলেন মোদী। সূত্রের খবরে জানা […]

ত্রিমুখী ধাঁধার মধ্যে পড়েছে ভারতের পররাষ্ট্রনীতি।

ত্রিমুখী ধাঁধার মধ্যে পড়েছে ভারতের পররাষ্ট্রনীতি। কূটনৈতিক ত্রিভুজ বলেই অভিহিত করছেন বিশেষজ্ঞরা।আমেরিকা-রাশিয়া-চীন। এই তিন শক্তিধর রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের ওঠাপড়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছে ভারতের স্বার্থ। কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা— সব ক্ষেত্রেই এই পারস্পরিক সম্পর্কের ছায়া পড়ছে।আমেরিকা-রাশিয়া সম্পর্ক অথৈ পানিতে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকেও সে বরফ গলার […]

বাংলাদেশীদের টাকা সুইস ব্যাংকে ৭ শতাংশ কমেছে

সুইজারল্যান্ডের ব্যাংকে (সুইস ব্যাংক) জমা রাখা বাংলাদেশীদের টাকার পরিমাণ কমতে শুরু করেছে। ২০২০ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশী নাগরিকদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ২৯ লাখ ফ্রাঁ। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৫ হাজার ২১৭ কোটি টাকা (প্রতি সুইস ফ্রাঁ ৯২.৮৬ টাকা হিসাবে)। এক বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ছিল ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঁ […]

বাংলাদেশ জাতিসংঘের এফএও কাউন্সিলের সদস্য মনোনীত

সংগৃহীত ছবি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছে বাংলাদেশ। এশিয়া রিজিয়ন থেকে দুই বছরের (২০২২-২৪) জন্য এই মনোনয়ন দেওয়া হয়েছে। সংস্থাটির ক্রেডেনশিয়াল কমিটির সদস্য হিসেবেও মনোনীত হয়েছে বাংলাদেশ। এফএওর চলমান ৪২তম কনফারেন্সে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শুক্রবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, […]

একবার করোনা হয়ে গেলে খুব বেশি দিন রোগ প্রতিরোধক ক্ষমতা থাকবে না, বলছেন গবেষণা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু স্বাস্থ্যকর্মীদের নিয়ে কাজ করেছিলেন গবেষকেরা । তাঁদের সকলেরই করোনা হওয়ার ৬ মাস পর রোগ প্রতিরোধক ক্ষমতার পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছে, কয়েকজনের এই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি।ব্রিটেনের করোনাভাইরাস ইমিউনোলজি কনসর্টিয়ামের সঙ্গে হাত মিলিয়ে কিছু গবেষক এই পরীক্ষা শুরু করেছিলেন। তাঁরা জানিয়েছেন, এই তথ্য থেকে আরও বেশি করে […]

ভারতে কমতে শুরু করেছে মহামারী করোনার সংক্রমণ

করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত যেন প্রাণ ফিরে পেতে চলেছে তার প্রাণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে নতুন সংক্রমণের রোগীর সংখ্যা। এছাড়া দৈনিক মৃত্যুর হার নেমে এসেছে দেড় হাজারের কাছাকাছি।আজ (শুক্রবার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন মানুষ। আগের দিনের তুলনায় নতুন […]

আবারও গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের

যুদ্ধবিরতি ঘোষনার পরও গাজা লক্ষ্য করে দিনভর রকেট হামলা এবং বিমান হামলা চালালো ইসরায়েল।ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামলা অব্যাহত থাকবে। গাজায় হামাসের একটি দফতর এবং একটি রকেট লঞ্চিং প্যাড ধ্বংস করা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার সূত্রপাত বুধবার সকালে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার ভোরে গাজায় বোমা হামলা চালায় ইসরায়েল। এরপর বৃহস্পতিবার দ্বিতীয়বারের […]

নভোচারী দল নিজস্ব মহাকাশ স্টেশনে পাঠাল চীন

সংগৃহীত ছবিচীন পৃথিবীর কক্ষপথে নিজেদের নতুন মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো পাঠিয়েছে তিন নভোচারী। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে শেনঝু-১২ ক্যাপসুল নিয়ে লংমার্চ টু এফ রকেটের উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে সফলভাবে। খবর বিবিসির মিশনটি গত পাঁচ বছরের মধ্যে চীনের প্রথম স্পেস ফ্লাইট যা কোনো মানুষ বহন করছে। […]

মসজিদ নির্মাণে হাত বাড়ালো শিখ ও হিন্দুরা

ভারতের পাঞ্জাবের মোগা জেলার ভুলার গ্রাম। এখানে শিখদের সাতটি গুরুদুয়ারা রয়েছে। আছে হিন্দুদের দুটি মন্দির। কিন্তু মুসলিমদের নেই কোনও মসজিদ। গ্রামের মুসলমান ধর্মালম্বীদের কথা মাথায় রেখে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষেরা এগিয়ে এলেন মসজিদ তৈরিতে। মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছে রবিবার। এতে গ্রামের সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল। কিন্তু বৃষ্টির তাণ্ডবে প্রায় সব আয়োজন ভন্ডুল […]

জেরুজালেমে ইহুদিদের পতাকা মিছিল

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে মঙ্গলবার পতাকা মিছিল করেছে ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিরা। নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় মিছিলটির অনুমতি দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার শেষ মুহূর্তে এই মিছিলের অনুমতি দেয়া হয়। তারপর নাফতালি বেনেটের নেতৃত্বাধীন নতুন সরকার এর অনুমতি দেয়। পতাকা মিছিলের মধ্য দিয়ে ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখলের ঘটনা উদযাপন […]