সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

আবারও গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের

আর্ন্তজাতিক ডেক্স
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১০৭ বার

যুদ্ধবিরতি ঘোষনার পরও গাজা লক্ষ্য করে দিনভর রকেট হামলা এবং বিমান হামলা চালালো ইসরায়েল।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামলা অব্যাহত থাকবে। গাজায় হামাসের একটি দফতর এবং একটি রকেট লঞ্চিং প্যাড ধ্বংস করা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার ভোরে গাজায় বোমা হামলা চালায় ইসরায়েল। এরপর বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আক্রমাণ চালায় ইহুদিবাদী রাষ্ট্রটি।

ইসরায়েলের অভিযোগ, হামাস আগুনের গোলা ভর্তি বেলুন ইসরায়েল লক্ষ্য করে পাঠিয়েছিল। এর আগেও একাধিকবার হামাস এ কাজ করেছে। আগুনের গোলা ভরা বেলুন ইসরায়েলের খেত জ্বালিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে বহু বাড়িতে। এবারও তেমন বেলুন দেখে পাল্টা আঘাত হানে ইসরায়েল। গাজা স্ট্রিপ লক্ষ্য করে দিনভর একের পর এক রকেট এবং বিমান হানা চালানো হয়।
ইসরায়েলের সেনা টুইট করে জানিয়েছে, আক্রমণ আপাতত চলবে। হামাসের বেশ কিছু পরিকাঠামো ধ্বংস করা গেছে বলেও তাদের দাবি।

ইসরায়েলের আক্রমণ নিয়ে হামাস অবশ্য এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিবৃতিও প্রকাশ করা হয়নি। মৃত্যুর খবরও পাওয়া যায়নি। তবে হামাসও পাল্টা রকেট হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে গাজায় অবস্থিত সাংবাদিকদের খবর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories