সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

জেরুজালেমে ইহুদিদের পতাকা মিছিল

আর্ন্তজাতিক ডেক্স
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৯৫ বার

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে মঙ্গলবার পতাকা মিছিল করেছে ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিরা। নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় মিছিলটির অনুমতি দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার শেষ মুহূর্তে এই মিছিলের অনুমতি দেয়া হয়। তারপর নাফতালি বেনেটের নেতৃত্বাধীন নতুন সরকার এর অনুমতি দেয়।

পতাকা মিছিলের মধ্য দিয়ে ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম দখলের ঘটনা উদযাপন করে ইহুদিবাদী বিক্ষোভকারীরা। বিক্ষোভকে উস্কানিমূলক হিসেবে দেখে থাকে ফিলিস্তিনিরা। এসব কর্মসূচিতে সাধারণত ফিলিস্তিনিদের মৃত্যু কামনা করে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয়। তবে এদিনের মিছিলে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

উগ্রপন্থীদের পতাকা মিছিলের সমান্তরালে এদিন ফিলিস্তিনের ওপর ধরপাকড় চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। অন্তত ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। আরও কয়েকজনকে লাঞ্ছিত করা হয়। দামাস্কাস গেট প্লাজা এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়।

ইহুদিবাদীদের বিক্ষোভকে কেন্দ্র করে জেরুজালেমে কড়া পাহারা বসায় ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনের প্রবেশ ঠেকাতে দামাস্কাস গেট এলাকায় মেটাল ব্যারিয়ার বসানো হয়।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমর বার লেভ বলেন, দুনিয়ার সব গণতান্ত্রিক দেশেই বিক্ষোভের অধিকার রয়েছে। পুলিশ প্রস্তুত রয়েছে। সহাবস্থান ধরে রাখতে আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories