আফগান যৌনকর্মীদের তালিকা তৈরি করছে তালেবান

বিভিন্ন পর্নোসাইট দেখে আফগান যৌনকর্মীদের তালিকা তৈরি করছে তালেবান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সানের বরাত দিয়ে জানা গেছে, আফগানিস্তানে এসব যৌনকর্মীদের বিশেষ পর্নোসাইটের খোঁজ পেয়েছে তালেবানের কিলিং স্কোয়াড। যৌনকর্মীদের শিরশ্ছেদ, পাথর নিক্ষেপ বা ঝুলিয়ে মারা হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সান অনলাইনকে বলেন, ভিডিওগুলোতে স্পষ্টভাবে পতিতালয়ের স্থান চিহ্নিত করা যায়। তাই যৌনকর্মীরা হত্যা ও অপহরণের […]
নেদারল্যান্ডসে করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ

নেদারল্যান্ডসের আমস্টারডামে করোনার কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন করেছে হাজারও মানুষ।রবিবার শহরের ড্যাম স্কোয়ারে স্থানীয় সময় বেলা ১১টায় জড়ো হন বিক্ষোভকারীরা। পদযাত্রা শুরুর আগে সমাবেশ হয়। এর পর ১২টায় পদযাত্রা শুরু হয়। সেখানে ভ্যাকসিন সার্টিফিকেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। দেশটিতে এরই মধ্যে করোনার বেশিরভাগ বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে স্কুলের বাইরে সামাজিক দূরত্ব মানার নিয়ম […]
পদ ছাড়তে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা তার ক্ষমতাসীন দলের সদস্যদের বলেছেন, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচন করা হবে। তাতে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন দলটির বর্তমান প্রেসিডেন্ট সুগা। এর মাধ্যমে তিনি তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব পালন করার সুযোগ তৈরি করে দিলেন। জাপানের সরকারি সংবাদ […]
কুর্দিস্তানে বাস দুর্ঘটনায় নিহত-১৪

ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এক মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এ দুর্ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইআরএনএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা আইএসএনএ অবশ্য জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ […]
আফগানিস্তান থেকে পাকিস্তান ঢোকার সময় পদদলিত হয়ে নিহত-৪

আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকতে চমন বর্ডার ক্রসিংয়ে ভিড় করছেন আফগান নাগরিকরা। যদিও এই ক্রসিং সাময়িক বন্ধ রেখেছে পাকিস্তান।মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর তিনদিন পার হয়েছে। কাবুল বিমানবন্দরও এখন বন্ধ, রয়েছে তালেবানের দখলে। তাই দেশ ছাড়তে ভরসা কেবল স্থল সীমান্ত। আর তাই প্রতিবেশী দেশ পাকিস্তানের সীমান্তে ঢল নেমেছে দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদের। […]
আফগানিস্তানের নতুন সরকারপ্রধান বারাদার

শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার প্রধান হতে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। অন্যদিকে দেশটির ধর্মীয় বিষয়সমূহ তদারকের দায়িত্ব পেতে যাচ্ছেন হাইবাতুল্লাহ আখুনজাদা।তালেবান সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার শীর্ষ নির্বাহী হিসেবে তিন তালেবান […]
বাংলাদেশ- ভারত ফ্লাইট শুরু কাল, সার্কুলার জারি

আগামীকাল (শনিবার, ৪ সেপ্টেম্বর) থেকে দেশের এয়ারলাইন্সগুলোকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।বেবিচক জানায়, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে সপ্তাহে তিনটি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট ভারত যাবে। যদিও পরের সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনার জন্য ভারতকে প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বেবিচক।বেবিচক চেয়ারম্যান […]
দেড় কোটি ডোজ করোনা টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রয়োজন বিপুল পরিমাণ টিকা। করোনা টিকা তৈরি বা ক্রয় ও মজুদে উন্নত দেশগুলো এগিয়ে থাকলেও এ ক্ষেত্রে অনিশ্চয়তায় রয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। তবে বিশ্বব্যাপী এ সংকটের মধ্যেও গত ১ মার্চ থেকে যুক্তরাষ্ট্র কমপক্ষে এক কোটি ৫১ লাখ ডোজ টিকা ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, অতীতে করা ধারণা চেয়েও এই সংখ্যা […]
ক্ষতির মুখে পড়তে পারে মহাকাশ স্টেশন : রাশিয়া

মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও যন্ত্রপাতির কারণে আন্তজাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) অপূরণীয় ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার এক কর্মকর্তা। ভ্লাদিমির সলোভিমোভ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, মহাকাশ স্টেশনের রুশ অংশের ইন-ফ্লাইট ব্যবস্থার অন্তত ৮০ শতাংশই মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া স্টেশনে ছোট একটি ফাটল দেখা গেছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বড় পারে বলেও সতর্ক করেন তিনি। রাশিয়া প্রায়ই […]
উত্তরপ্রদেশে অজানা জ্বরে ৫২ শিশুর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ক্রমেই বাড়ছে অজানা জ্বরের প্রভাব। প্রদেশটিতে ১২ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সেপ্টেম্বর) ফিরোজাবাদ মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে একটি শিশুকে দেখতে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার তারও মৃত্যু হয়েছে। এই নিয়ে সেখানে গত ১৫ দিনে ৫২ শিশুর প্রাণ কাড়ল অজানা জ্বর।ফিরোজাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সঙ্গীতা আনেজা জানিয়েছেন, এ মুহূর্তে হাসপাতালে […]