সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এতে নেভাদায় জয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।রোববার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটের ৫০টি আসন নিশ্চিত করেছে […]
বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি

বাংলাদেশ থেকে নতুন করে ২৮ লাখ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই আগ্রহ দেখান ঢাকায় সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ।শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পদ্মায় পৌঁছানোর পর সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। […]
মদ খেয়ে গলায় অজগর পেঁচিয়ে বিপদে বৃদ্ধ

নেশার ঘোরে মানুষ কত কী না করে! তেমনি এক কাণ্ড ঘটিয়েছেন বৃদ্ধ ব্রিজলাল রাম ভুঁইয়া। মাতাল হওয়ার পর খেয়ালের বশে একটি জলজ্যান্ত অজগর সাপকে নিজের গলায় পেঁচিয়ে নিয়ে পরে নিজের ছেলে ও তার বন্ধুদের সহযোগিতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গারওয়া থানার কিটাসোটি খুর্দ গ্রামে ঘটেছে এ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতোমধ্যে […]
ইরানে দমন অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত

ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার জানিয়েছে, পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনী অভিযানে কমপক্ষে ৩২৬ জন নিহত হয়েছে। নারীদের জন্য দেশটির কঠোর পোশাক নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারের তিন দিন পর, ১৬ সেপ্টেম্বর আমিনির মৃত্যুর পর থেকে এই ইসলামিক প্রজাতন্ত্রে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। নারীদের জন্য কঠোর পোশাক নীতিমালা বিরুদ্ধে এই […]
যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের সংঘর্ষে নিহত-৬

মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।শনিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুইটি বিধ্বস্ত হয়। বিমান দুটিতে কতজন লোক ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্মকর্তারা। তবে বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।অ্যান্থনি মন্টিয়া […]
ঋণের বোঝায় জর্জরিত উন্নয়নশীল দেশগুলো : বিশ্বব্যাংক

উন্নয়নশীল দেশগুলো অর্থসংকট ও ঋণের বোঝায় জর্জরিত। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।মিশরীয় শহর শারম-আল-শেখে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ২৭তম জলবায়ু সম্মেলনে শুক্রবার (১২ নভেম্বর) অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত থাকবেন। ডেভিড ম্যালপাস বলেন, উন্নয়নশীল দেশগুলো আজকে নিজেরাই একটি […]
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-৩

কুমিল্লা বুড়িচংয়ের শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।বুড়িচং উপজেলা রাজাপুর ইউপির শংকুচাইল দক্ষিণ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।আটককৃত আসামি মো: রিফাত (১৫) ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার কবির হোসেনের ছেলে,ও […]
রাজীব গান্ধী হত্যা মামলার ৬ আসামিই মুক্তি পাচ্ছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরন ও অন্য পাঁচ আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এই আসামিদের মুক্তির আদেশ দিয়েছে।আদেশে ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর সরকার এর আগে রাজ্যপালের কাছে তাদের মুক্তির সুপারিশ করেছিল বলে জানিয়েছে। এর আগে, গত মে মাসে এই হত্যা মামলায় দোষী সাব্যস্ত আরেক আসামি […]
ইমরান খান এখন কোন পথে হাঁটবেন ?

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহে যেখানে গুলিতে আহত হয়েছিলেন, সেখানে থেকে তার দল পিটিআই আবার তাদের বিক্ষোভ মিছিল শুরু করেছে।তার ওপর হামলার জন্য ইমরান খান পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ্ খান এবং সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের প্রধান মেজর জেনারেল ফয়সাল নাসিরকে দায়ী করেছেন। তবে এই তিনজনই এরই […]
মেক্সিকোতে বারে বন্দুক হামলা : নিহত ৯

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বন্দুক হামলায় ৪ নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় বৃহস্পতিবার( ১০ নভেম্বর) এ হামলার ঘটনা নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।গুয়ানাজুয়াতোতে গত কয়েক মাসের মধ্যে এটি তৃতীয় বড় হামলার ঘটনা। গুয়ানাজুয়াতো, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের […]