জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাব, ৬৮৫ জনের মৃত্যু

দেশজুড়ে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকার পরও জিম্বাবুয়েতে মারাত্মক আকারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে হামে আক্রান্ত হয়ে অন্তত ৬৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটারে এক পোস্টে জানায়, এখন পর্যন্ত দেশে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৪ জন, যার মধ্যে ৬৮৫ জন মারা গেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর […]

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের হামলায় নিহত ১৯

সোমালিয়ার মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের হামলায় ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির আধা-স্বায়ত্তশাসিত রাজ্য হিরশাবেলের হিরান এলাকায় সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায়। এ সময় তারা খাদ্য বোঝাই ট্রাকও ধ্বংস করে দেয়। রাজ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।শনিবার ওই এলাকার বাসিন্দারা জানান, বালাডওয়েন শহর থেকে মহাসের দিকে যাওয়া কয়েকটি খাদ্য বোঝাই ট্রাকে হামলা চালানো […]

মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে সংঘর্ষে নিহত ১৯ পুলিশ

বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহরে সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় দেশটির সীমান্তরক্ষী পুলিশের অন্তত ১৯ সদস্য নিহত হয়েছেন। মংডু পুলিশের একটি তল্লাশি চৌকি আরাকান আর্মির দখল এবং পুলিশ সদস্য হত্যাকাণ্ডের পর রাখাইনে ফের বিমান হামলা শুরু করেছে মিয়ানমারের সামরিক বাহিনী।থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের দৈনিক দ্য ইরাবতি বলছে, বুধবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মংডু […]

বাইডেনকে দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে এই আখ্যা দেন। আজ রবিবার বার্তাসংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে নিজের উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গত মাসে তার ফ্লোরিডার […]

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা প্রায় ১৩০০

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার তিনশ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে ত্রাণ কার্যক্রম এখনও চালু রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গত জুন থেকে বন্যায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে সময় থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে বলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষ (এনডিএমএ) নিশ্চিত করেছে। পাকিস্তানের সরকারি […]

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ব্যর্থ নাসা, চন্দ্রাভিযান স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যর্থ হলো নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান চেষ্টা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আর্টেমিস-১ চাঁদের উদ্দেশে যাত্রার কথা ছিল স্থানীয় সময় শনিবার সকালে। কিন্তু এদিনও ব্যর্থ হয়।নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে। অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি থেকে তরল […]

সুদানে ভয়াবহ বন্যায় মৃত্যু শতাধিক

সুদানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশগুলোর মধ্যে ছয়টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বুধবার জানিয়েছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টিতে বন্যায় কমপক্ষে দুই লাখ ৫৮ হাজার […]

আততায়ীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। তার দিকে তাক করা আততায়ী বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় বেঁচে যান তিনি। খবর বিবিসির।নিজের বাড়ির বাইরে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎই ক্রিস্টিনাকে লক্ষ্য করে হ্যান্ডগান তাক করেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ বলেছেন, ওই বন্দুকে পাঁচটি গুলি ছিল। […]

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়াল আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির একটি আদালত তার আগাম জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে।আগে নেওয়া জামিনের মেয়াদ ১ সেপ্টেম্বর শেষ হলে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ওই আদালতে হাজির হন ইমরান খান। খবর ডন ও আরব নিউজের। ইমরার খানের আইনজীবী গণমাধ্যমকে জানান, আদালত সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।এর আগে গত […]

নির্বাচনে কারচুপির অভিযোগে সু চির তিন বছরের জেল

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত।  একই মামলার সু চির দলের অন্য দুই সদস্যকেও তিন বছর করে সাজা দেওয়া হয়েছে।  নির্বাচনে কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার (১ সেপ্টেম্বর) তাদের এ সাজা দেয়া হয়েছে।২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা নেয় সামরিক বাহিনী।এরপরেই তাকে গৃহবন্দি করে […]