সুদানে বন্যায় ৭৭ জনের মৃত্যু

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সুদানে ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার কারণে সাড়ে ১৪ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় কাউন্সিল সিভিল ডিফেন্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত মে মাসে বর্ষাকাল শুরুর পর থেকে এতো মানুষের মৃত্যু হলো সেখানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত […]
সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত-১৪

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই দেশটির আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর যোদ্ধা। গত রোববার (১৪ আগস্ট) সোমালিয়ার কেন্দ্রীয় হিরান অঞ্চলে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাবকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।মূলত সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই এই গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা। সোমবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন […]
ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় সেনা ও পুলিশ কর্মকর্তা নিহত

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সেনাসদস্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজি ভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। আঞ্চলিক গভর্নর অগাস্টিন আওয়া ফনকা বলেন, বিদ্রোহীরা রোববার সকালে ওয়েস্ট রিজিওনের কেংউ গ্রামে একটি সেনা ফাঁড়িতে হামলা চালালে এক সেনা এক […]
মিত্র দেশগুলিকে উন্নত অস্ত্র দিয়ে সাহায্য করার ঘোষণা পুতিনের

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রাশিয়া। এই যুদ্ধে বন্ধু দেশগুলিকে ধন্যবাদ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তার ঘোষণা, মিত্র দেশগুলির সঙ্গে সামরিক সহযোগিতা জারি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। এমনকি, তাদের অস্ত্রাগারের অত্যাধুনিক অস্ত্রও প্রতিবেশী দেশগুলিকে সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া।সোমবার ছিল রাশিয়ার বার্ষিক অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠান। রাজধানী মস্কোয় সেই অনুষ্ঠানে বক্তৃতাকালে পুতিন […]
পাকিস্তানে ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২০

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন বাসযাত্রী। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনার […]
মুরগির একটি ডিম ৪৭ হাজার টাকায় বিক্রি !

বাজার থেকে দেশি মুরগির ডিম কিনতে গেলে সর্বাধিক দাম পড়ে ১০ থেকে ১১ টাকা। কিন্তু কখনও শুনেছেন মুরগির একটি ডিম বিক্রি হয়েছে ৪৭ হাজার টাকায়? অবিশ্বাস্য লাগলেও এমনই হয়েছে। ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে মুরগির একটি ডিম। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। জানা গিয়েছে, ব্রিটেনের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি খামারও […]
করোনা : বিশ্বজুড়ে শনাক্ত কমেছে, মৃত্যু হাজারের বেশি

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে চার লাখের নিচে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। […]
কলকাতায় বাংলাদেশ মিশনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাকে স্মরণ করছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাস। এ উপলক্ষে উপ-দূতাবাসের উদ্যোগে সোমবার দিনভর একাধিক কর্মসূচি নেয়া হয়েছে।এদিন সকাল ৮টা নাগাদ মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। উপ-হাইকমিশন প্রাঙ্গণেই ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা […]
বিশ্বজুড়ে করোনা শনাক্ত আরও ৫ লাখ, মৃত্যু হাজারের নীচে

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে নয়শো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পাঁচ লাখের নিচে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। […]
আর্মেনিয়ায় আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত-৫

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি আতশবাজি গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।রোববার স্থানীয় সুরমালু বাজারের এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিল্ডিংয়ের ওপর দিয়ে ধূসর ধোঁয়া উড়ছে এবং লোকজন এলাকা থেকে দূরে সরে যাচ্ছে। উদ্ধার কর্মীরা জীবিতদের সন্ধানে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আর পথচারীরা ক্ষতিগ্রস্তদের নিরাপদ এলাকায় যেতে সাহায্য করছেন।একজন প্রত্যক্ষদর্শী বলেন, […]