৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ

দীর্ঘ চার দশক পর বৈশ্বিক নীতিনির্ধারণের সর্বোচ্চ মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তার সভাপতিত্বেই নতুন এই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।দায়িত্ব নেওয়ার প্রাক্কালে অধিবেশনে নিজের […]

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফুল। এ সময় তিনি নিচে পড়ে যান। পরে তাঁকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক […]

মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযানে তিনটি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক শ্রমিকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ রয়েছে।জোহর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাবপত্র কারখানায় চালানো হয়। […]

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

মালয়েশিয়ার প্রযুক্তি ও শিল্পের অন্যতম কেন্দ্র পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং পেনাংয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান ও সমুদ্র যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।সোমবার পেনাংয়ের মুখ্যমন্ত্রী চাও কন ইয়োর সঙ্গে কোমতার ভবনে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব […]

মালয়েশিয়ায় ওভারস্টে ধরপাকড় : ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য নতুন করে সতর্কবার্তা। বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করলেই গুনতে হতে পারে বড় মাশুল। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত তেরেংগানু রাজ্যে ৩৩৪টি অভিযানে ১ হাজার ২৫৭ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। এর মধ্যে ৩১৭ জনই আটক হয়েছেন অনুমোদিত সময়ের বেশি অবস্থানের (ওভারস্টে) অভিযোগে।মালয়েশিয়ার ইমিগ্রেশন […]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।নিহতরা সবাই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে দুজনের পরিচয় আগে শনাক্ত হয়েছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ […]

বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

আসন্ন ধর্মীয় ছুটির মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) অঞ্চলটির এসব দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে একটি জরুরি ভ্রমণ নির্দেশনা জারি করেছে।রবিবার (৬ সেপ্টেম্বর) জারি করা ওই নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের এসব দেশে ভ্রমণ করা থেকে বিরত থাকার […]

নাটকের শুটিংয়ে ফিরলেন ফজলুর রহমান বাবু

দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’-কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।গত ফেব্রুয়ারিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজলুর রহমান বাবু। ওপেন হার্ট সার্জারি করাতে হয় তাঁকে। এরপর অভিনয় […]

আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত!

টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিবাহিত জীবন নিয়ে নানা সময়ে আলোচনার ঝড় উঠেছে। বেশ কয়েকবার বিচ্ছেদের গুঞ্জন উঠলেও নিজের অবস্থান পরিষ্কার করেননি কেউই।তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনে ‘স্থায়ী সঙ্গী’র (স্টেবল পার্টনারশিপ) অভাব রয়েছে বলে মন্তব্য করে মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিয়েছেন সৃজিত।সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি বিশেষ টকশোতে অতিথি […]

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে […]