বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

আসন্ন ধর্মীয় ছুটির মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) অঞ্চলটির এসব দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে একটি জরুরি ভ্রমণ নির্দেশনা জারি করেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) জারি করা ওই নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের এসব দেশে ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
ইসরায়েলি নিরাপত্তা পরিষদের দাবি, ইরান, হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার উসকানিমূলক প্রচারণা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের জের ধরে আল-কায়েদা ও আইএসের মতো চরমপন্থি সংগঠনগুলো ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় এককভাবে (লোন উলফ) হামলা চালাতে প্ররোচনা দিচ্ছে।
নিরাপত্তা পর্যালোচনায় ভৌগোলিক নৈকট্যের কারণে তুরস্ক, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতকে ইরানি তৎপরতার উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে জর্ডান, কাতার ও মিসরকে ‘লেভেল ৪’ বা সর্বোচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করে সেখানে যাতায়াত এড়িয়ে চলার তাগিদ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী ইসরায়েলিদের জন্য ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও লেবাননে সফর পুরোপুরি নিষিদ্ধ। এর পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়াকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করে নাগরিকদের সেগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories