ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, মূল আসামি নিহতের বন্ধু

রাজধানীর হাইকোর্টের সামনে থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার।শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় জরেজের পাশাপাশি অজ্ঞাতনামা বেশ কয়েকজনকেও আসামি করা হয়েছে।সকালে মরদেহ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন আশরাফুল হকের পরিবারের সদস্যরা। তারা জানান, কারও সঙ্গে […]
বনানী থানার ওসির বিরুদ্ধে আইজিপিকে ব্যবস্থা নেয়ার আদেশ আদালতের

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)’র সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানবপাচার অপরাধের মামলায় গ্রেপ্তারের পর ছেড়ে দেয়ার ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইজিপিকে যথাযথ ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন আদালত।আদেশে সিএমএম আদালত বলেন, ক্ষমতার অপব্যবহার করে আসামিকে অবৈধভাবে ছেড়ে দিয়েছেন বনানী থানার ওসি, যা দেশের বিচার বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) […]
একলাফে বাড়ল ৫ হাজার ২৪৮ টাকা, আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

দেশের বাজারে টানা ৪ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভরিতে একলাফে দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৮ টাকা। এতে টানা ৪ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ১৩ হাজার ৬২৩ টাকা।বৃহস্পতিবার ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ […]
পেঁয়াজের দাম কমেনি, সরবরাহ বাড়ছে শীতের সবজির

বাজারে চড়া পেঁয়াজের দাম এখনো কমেনি। তবে আগাম পাতাসহ পেঁয়াজ কলি বাজারে আসতে শুরু করেছে। আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়িকাটা পেঁয়াজ এলে বাজার অনেকটা স্থিতিশীল হবে বলে মনে করছেন বিক্রেতারা।অন্যদিকে, বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপির সঙ্গে শালগমও বাজারে মিলছে স্বস্তিদায়ক দামে। যে কারণে বাজারে অন্য প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। […]
বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়িয়ে লাঞ্চে গেল আয়ারল্যান্ড

তৃতীয় দিনের শেষ বিকেলে হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করেছিল আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সিলেটের আকাশে সূর্যটা হেলে পড়ায় শেষ রক্ষা হয়েছে সফরকারীদের। তবে তা ছিল সাময়িক, ধারণা করা হচ্ছিল অ্যান্ডি বালবার্নির দল আজ (শুক্রবার) চতুর্থ দিনের শুরুতে গুটিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষা বাড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা, ৭ উইকেটে আইরিশদের সংগ্রহ ১৯৮ […]
মস্তিষ্কে রক্তক্ষরণে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন। গত ১২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়া।মৃত শিক্ষার্থীর নাম আল আমিন। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন […]
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নীতিমালা চূড়ান্ত

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালাটি জারি করে। এতে সই করেন বিভাগের সচিব রেহেনা পারভীন।নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি (প্রবেশ) শ্রেণিতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসারে […]
সিনেমার ফুটেজ ফাঁস, ক্ষুব্ধ শাবনূর

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মধ্যেই দেশে এসে কাজ নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এমনকি কখনো কখনো নতুন কাজে যুক্ত হওয়ার খবর জানিয়ে আনন্দ ছড়িয়ে দেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহলে।২০২৩ সালের শেষ দিকে এমনই এক প্রত্যাবর্তনের বার্তা দিয়েছিলেন […]
জেমস-আলী আজমতের কনসার্ট স্থগিত, জানা গেল কারণ

দেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুন’র ভোকাল আলী আজমতের বহুল প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। রাজধানী ঢাকায় ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।শুক্রবার (১৪ নভেম্বর) আয়োজন প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে নিশ্চিত করেছে বিষয়টি। সংস্থাটি […]
দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত, শহুরে কর্মজীবীদের তিন-চতুর্থাংশই ভুক্তভোগী

সকালে ঘুম থেকে উঠেই অফিসে যাওয়া, এরপর ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করা। প্রতিদিনের কর্মব্যস্ততা আর মানসিক চাপ নিয়েই আবারও বাসায় ফেরা। রাতের খাবার শেষে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়া—শহরের কর্মজীবী মানুষের যাপিত জীবনের চিত্র অনেকটা একই; যেখানে নিত্যদিনের কাজের চাপে স্বাস্থ্য সচেতনতা উপেক্ষিত। বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকিও।কয়েকজন কর্মজীবী নারী-পুরুষ জানিয়েছেন, কাজের চাপে তাদের স্বাস্থ্য ভেঙে পড়ছে। […]