প্যারিস চুক্তির আর্টিকেল ৬: কার্বন বাজারে স্বচ্ছতা, ন্যায্যতা ও সবুজ উন্নয়ন নিশ্চিতের আহ্বান

ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP30)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) “আর্টিকেল ৬ অব প্যারিস চুক্তি- নিঃসরণ হ্রাসের পথনির্দেশনা: কার্বন বাজারে স্বচ্ছতা, ন্যায্যতা ও সবুজ উন্নয়ন নিশ্চিত করার দাবি” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। সেশনটির মূল প্রতিপাদ্য ছিল- কার্বন বাজারে স্বচ্ছতা, ন্যায্যতা এবং সবুজ উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে নিঃসরণ হ্রাসের […]

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ […]

১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন, অংশ নিচ্ছেন বিশ্বের ১২ খ্যাতনামা আলেম

আগামী শনিবার (১৫ নভেম্বর) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এতে যোগ দিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা বাংলাদেশে এসে পৌঁছেছেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের (বাংলাদেশ) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।তিনি জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে […]

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশ থেকে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) রাতে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে পেট্রোল বোমা […]

খেলোয়াড়রা সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন: সিইসি

রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর এই খেলোয়াড়রা সহযোগিতা না করলে পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির […]

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর (সোমবার) তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এ দিন ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল […]

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি

পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ডেকেছে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ। এ কর্মসূচি সফল করতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা।অন্যদিকে আওয়ামী লীগের এ কর্মসূচি ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে রাজধানী জুড়ে মোতায়েন আছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বিএনপি, জামায়াতসহ অন্যান্য […]

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আরও একজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তির ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াট্সঅ্যাপে কল রেকর্ডিং রয়েছে। থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ […]

গাড়ির স্টিয়ারিং ও অ্যাক্সিলারেটরের মাঝে আটকে থাকা বিচ্ছিন্ন পা কার ছিল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

নয়াদিল্লির লালকেল্লার সামনে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন ডা. উমর উন নবি (৩৫), যিনি কাশ্মীরের পুলওয়ারার বাসিন্দা এবং হরিয়ানার ফরিদাবাদে কর্মরত চিকিৎসক।তদন্তকারীরা জানান, বিস্ফোরণের পর গাড়ির স্টিয়ারিং ও অ্যাক্সিলারেটরের মাঝখানে আটকে থাকা একটি পা […]

আফগানিস্তানে বোরকা না পরলে নারীদের চিকিৎসা নয়, ফের বিতর্কিত নির্দেশ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের জন্য নারী রোগী, সেবিকা ও কর্মীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করেছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) জানিয়েছে, ৫ নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।সংস্থাটির আফগানিস্তান কর্মসূচির ব্যবস্থাপক সারা শাতো বিবিসিকে বলেন, ‘এই বিধিনিষেধ নারীদের জীবনে আরও প্রতিবন্ধকতা তৈরি করছে এবং তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ […]