বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশ থেকে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘আটক তিনজনকে থানায় নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ‘বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories