শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন নির্ধারণ ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছেন পুলিশ-র্যাব, বিজিবি-সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একইসঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। এমনকি তল্লাশি […]
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

বর্তমান সময়ে সর্বস্তরে আলোচনার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন পে-স্কেল। ইতোমধ্যে এ পে-স্কেলের ব্যাপারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় নতুন এই পে-স্কেল নিয়ে আরও একবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ […]
বৃহস্পতিবার খোলা থাকবে শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান : মালিক সমিতি

ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খোলা থাকবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।বুধবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামী ১৩ নভেম্বর ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য […]
ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

সিরিজের প্রথম তিন ম্যাচেই লড়াই হয়েছিল শেষ ওভার পর্যন্ত। যেখানে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলেও পরের দুই ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি হয়ে দাঁড়িয়েছিল ভাগ্য নির্ধারণী। সেই ম্যাচে ৮ উইকেটের বড় জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ব্ল্যাকক্যাপসরা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডানেডিনে টস জিতে আগে বোলিংয়ের […]
শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের কলমে শব্দ হয়ে ওঠে অনুভূতির ভাষা। তাদের মধ্যে হুমায়ূন আহমেদ অন্যতম। আজ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন মুক্তিযুদ্ধের শহিদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ একজন সাহিত্যপ্রেমী […]
রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান

অভিনেত্রী রিচি সোলায়মান বলেছেন, ‘রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন একদিন আগেই সফল করে ফেলেছে প্রতিপক্ষ। এটাই বোধসম্পন্ন লোকেদের রাজনীতি।সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা কলেন।রিচি সোলায়মান বলেন, ‘এবার আওয়ামী লীগ যখন ফিরবে তখন রেডিমেড নেতামুক্ত লীগ আমরা দেখতে পাবো এটাই আশা করি। যারা চেটে নয়, খেটে […]
বাস ভাঙচুরের ঘটনায় ইবির ৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাস ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃত শিক্ষার্থীরা হলেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার নাজিম ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান, আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ […]
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি প্রতিরোধে লাঠি হাতে রাকসু নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম প্রতিরোধে লাঠি হাতে ক্যাম্পাসে গণজমায়েত কর্মসূচি পালন করেছে রাকসুর প্রতিনিধিরা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।রাকসুর প্রতিনিধিরা জানান, তারা রাতে বিভিন্ন পয়েন্টে গ্রুপভিত্তিক অবস্থান করবেন।রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ১৩ নভেম্বর নৃশংস […]
কোন কলা বেশি স্বাস্থ্যকর? যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞের বিশ্লেষণ

শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই সবচেয়ে সহজলভ্য ফলগুলোর মধ্যে অন্যতম কলা। এই ফলের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই জানি। সকালে নাস্তার সঙ্গে হোক বা ব্যায়ামের আগে দ্রুত এনার্জি পেতে কলা আমাদের নিত্যসঙ্গী। শক্তি, ভিটামিন ও খনিজের এক অসাধারণ উৎস এই ফলটি। কিন্তু জানেন কি, কলার পুষ্টিগুণ তার রঙ ও পরিপক্বতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়?সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপরিচিত […]
কানাডায় ইমিগ্রেশন ব্যবস্থায় পরিবর্তন, চ্যালেঞ্জের মুখে অভিবাসীরা

কানাডার ফেডারেল বাজেট-২০২৫ ঘোষণা করেছে দেশটির সরকার। বাজেটে আন্তর্জাতিক শিক্ষার্থী, ওয়ার্কার পারমিট, পার্মানেন্ট ও নতুন আসা অভিবাসীদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে।উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সামনের দিনগুলো দুঃসংবাদ বয়ে এনেছে। দেশটির ফেডারেল বাজেট ২০২৫-এর ঘোষণা অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জন্য নতুন আন্তর্জাতিক স্টাডি পারমিটের লক্ষ্যমাত্রা প্রায় ৪৯ শতাংশ কমিয়ে মাত্র এক […]