ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। সেইসঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ […]

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল।বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও […]

জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশের টিকিট কাটতে পারবেন ঘরে বসেই

জাতীয় উদ্ভিদ উদ্যানকে আধুনিকায়ন এবং দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে একটি অত্যাধুনিক ই-টিকিটিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে।বুধবার (১২ নভেম্বর) জাতীয় উদ্ভিদ উদ্যান রাজধানীর মিরপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে প্ল্যাটফর্মের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটুআই-এর প্রকল্প […]

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।এ নিয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ফেইসবুক পোস্টে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবে এ […]

গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন: তারেক রহমান

‘আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন, সেই অর্থ দিয়েই গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে। অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।তারেক রহমান বলেন, জনগণের হাজার […]

ইসরায়েলি সেনাদের যৌন নির্যাতনের ভয়াবহতা বর্ণনা করলেন ফিলিস্তিনি নারী

ইসরায়েলি কারাগারে আটক থাকা অবস্থায় বারবার যৌন নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সদ্য মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি নারী। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এক বিবৃতিতে ওই নারীর সাক্ষ্য প্রকাশ করেছে।বিবৃতিতে বলা হয়েছে, ওই নারীকে ইসরায়েলি সেনারা চারবার ধর্ষণ করেছে, নগ্ন অবস্থায় ভিডিও ধারণ করেছে, বিদ্যুৎস্পৃষ্ট করেছে, শারীরিকভাবে […]

গাজায় এক মাসেই ২৮২ বার যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল, হত্যা করল ২৪২ ফিলিস্তিনিকে

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পূর্ণ হয়েছে। কিন্তু এই এক মাসে ইসরায়েল প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্যানুসারে, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইসরায়েল অন্তত ২৮২ বার যুদ্ধবিরতি ভেঙেছে- আকাশপথ ও স্থল হামলা, গোলাবর্ষণ এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৪২ ফিলিস্তিনি […]

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।মামলার বাদী রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা […]

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত

একটানা ঊর্ধ্বগতির পর দুবাইয়ের স্বর্ণবাজারে বুধবার (১২ নভেম্বর) সকালে কিছুটা স্বস্তি দেখা গেছে। মঙ্গলবার প্রতি গ্রাম প্রায় ৫০০ দিরহাম ছুঁয়ে ফেলার পর নতুন দিনের শুরুতে দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি ও ফেডারেল রিজার্ভের নীতি-নির্ধারণের দিকেই দৃষ্টি রাখছেন।বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫.৫ দিরহাম। ২২ ক্যারেট বিক্রি হচ্ছিল […]

ওষুধের কাঁচামালের স্থানীয় উৎপাদনে প্রতিবন্ধকতা নিরসনের তাগিদ বিশেষজ্ঞদের

বাংলাদেশে ওষুধশিল্প এখন স্থানীয় বাজারের প্রায় পুরো চাহিদা পূরণে সক্ষম। তবে ওষুধ তৈরির মূল কাঁচামাল অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই)’র বড় অংশই আমদানি করতে হয় বিদেশ থেকে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিলে স্থানীয় উৎপাদনও ঝুঁকিতে পড়ে।এই বাস্তবতা থেকে বেরিয়ে এসে স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল উৎপাদন বাড়াতে নীতি সহায়তা ও […]