বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি প্রতিরোধে লাঠি হাতে রাকসু নেতারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম প্রতিরোধে লাঠি হাতে ক্যাম্পাসে গণজমায়েত কর্মসূচি পালন করেছে রাকসুর প্রতিনিধিরা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
রাকসুর প্রতিনিধিরা জানান, তারা রাতে বিভিন্ন পয়েন্টে গ্রুপভিত্তিক অবস্থান করবেন।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ১৩ নভেম্বর নৃশংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা রাত ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। ১৬ জুলাই যেভাবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক সেভাবেই এবারও আমরা তাদের প্রবেশ ঠেকাবো।
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াবো। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তবে খারাপ কিছু হতে পারে। জুলাইয়ে যেমন লাঠির দ্বারাই তারা ক্যাম্পাস ছেড়েছিল, এবারও তাই হবে।
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা হাফসা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা আজ এখানে একত্র হয়েছি। আমরা চাই ক্যাম্পাস সব সময় নিরাপদ থাকুক এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে প্রবেশ না করুক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories