বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

সিনেমার ফুটেজ ফাঁস, ক্ষুব্ধ শাবনূর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার
অসম্পূর্ণ সিনেমার ফুটেজ ফাঁস, কী বললেন ক্ষুব্ধ শাবনূর

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও মাঝে মধ্যেই দেশে এসে কাজ নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এমনকি কখনো কখনো নতুন কাজে যুক্ত হওয়ার খবর জানিয়ে আনন্দ ছড়িয়ে দেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহলে।
২০২৩ সালের শেষ দিকে এমনই এক প্রত্যাবর্তনের বার্তা দিয়েছিলেন অভিনেত্রী শাবনূর। নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফের যাত্রার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক দিনের শুটিংয়ের পর ফের সিডনিতে পাড়ি জমান তিনি। তখন জানা গিয়েছিল―পারিবারিক প্রয়োজনে উড়াল দিতে হয়েছে নায়িকাকে।
এরপর আর ‘রঙ্গনা’ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এটি কবে নাগাদ শেষ করা হবে কিংবা কী পর্যন্ত শেষ করে মুক্তি দেয়া হবে, সবই অজানা। কিন্তু হঠাৎ করেই সেই সিনেমাটির অসম্পূর্ণ শুটিংয়ের ফুটেজ এখন ইউটিউবে দেখা যাচ্ছে। যা দেখে রীতিমত বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী শাবনূর। এ নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক দীর্ঘ স্ট্যাটাসে ‘রঙ্গনা’ সিনেমার অসম্পূর্ণ অংশের ফুটেজ ফাঁস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছন শাবনূর। সেখানে তিনি শুরুতেই লিখেছেন, ‘আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে। দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। অনেকে শিল্পের মূল্য না বুঝে সহজ পথ বেছে নিচ্ছেন, ফলে নষ্ট হচ্ছে চলচ্চিত্রের মান, আর শিল্পীরা হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান।
তিনি লিখেছেন, ‘আপনাদের অনেকেই জানেন, আমি “রঙ্গনা” সিনেমায় অভিনয় করতে সম্মত হয়েছিলাম। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় এবং সবাই তখন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। মানুষের প্রতিক্রিয়া দেখে আমিও আশাবাদী ছিলাম যে, নতুনদের সঙ্গে কাজ করছি, নিশ্চয়ই ভালো কিছু হবে। মহরতের কিছুদিন পর দেশে ফিরে আমি প্রচণ্ড গরমের মধ্যেও কয়েকদিন শুটিং করি। কিন্তু নানা জটিলতার কারণে তখন সিনেমাটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রযোজকের সঙ্গে আমার কথাবার্তা ছিল, দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
শাবনূর লিখেছেন, ‘প্রযোজনা ও পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছেন। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালোভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শ্যুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি।
এরপরই সিনেমার অসম্পূর্ণ ফুটেজ প্রকাশ হওয়া নিয়ে তিনি লিখেছেন, ‘তবুও আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম এবং ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে! আমি বড়পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আমি আগে জানতাম, এই প্রজেক্টটি সিনেমাহলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তবে আমি কখনই এতে অংশ নিতাম না।
তিনি লিখেছেন, ‘আমি কখনোই বলিনি যে “রঙ্গনা” সিনেমায় আর কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই সিনেমার অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে, পুরোনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে, যা একদমই গ্রহণযোগ্য নয়।
সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা। আমার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার প্রতি যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা সবসময় আমার পাশে থেকেছেন, তাদের ভালোবাসা, সমর্থন ও প্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories